০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় কাল থেকে শুরু পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা

পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়ায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন রাস উৎসব ও রাসমেলার আনুষ্ঠানিকতা। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ আয়োজনে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দিরের সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে কারিগরদের নিপুণ রংতুলির ছোঁয়ায় নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা।

আয়োজক সূত্রে জানা গেছে, সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। রাতভর চলবে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে পুণ্যস্নান বা গঙ্গাস্নান। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে শুরু হবে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা। মেলাকে কেন্দ্র করে বসবে নানা ধরনের পণ্যের অস্থায়ী দোকান। পাশাপাশি কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান ও বিভিন্ন পণ্যের পসরা। ফলে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতি বছর রাস উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটায় দেশ-বিদেশের দর্শনার্থী ও পুণ্যার্থীদের আগমন ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পুণ্যস্নান, কীর্তন এবং ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে পুরো উপকূলীয় এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। এ আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকেও নতুন করে তুলে ধরে।

উৎসবে আগত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং আগতদের নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সব মিলিয়ে পাঁচ দিনব্যাপী এ ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে কুয়াকাটা ও কলাপাড়ায় এখন সাজ সাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে আগামীকাল থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠবে উপকূলীয় জনপদ।

Tag:
জনপ্রিয়

ইটবাড়িয়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিক প্রকল্পের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত

কুয়াকাটায় কাল থেকে শুরু পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা

আপডেট সময়: ১১:৫২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬