১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার, ঢাকাসহ সারা দেশে ধাপে ধাপে নেয়া হবে ব্যবস্থা

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার। ঢাকা ও ঢাকার বাইরের সব অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল খুলে অন্য গণমাধ্যমের সংবাদ হুবহু কপি করে প্রকাশের প্রবণতারও সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে, এ ধরনের চর্চা প্রকৃত সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে অপতথ্য ছড়ানো, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন সংবাদ প্রচারের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে অনেকেই একটি অনলাইন নিউজ পোর্টাল খুলে বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে কপি-পেস্ট করে প্রকাশ করছেন। সাংবাদিকতার ক্ষেত্রে এ ধরনের প্রবণতা গ্রহণযোগ্য নয়। সংবাদমাধ্যম পরিচালনার ক্ষেত্রে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা জরুরি।

তিনি বলেন, “আমরা এইটুকু নিশ্চিত করছি, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না। আমরা ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকব, ঢুকছি। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও প্রচুর এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে। সবগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এভাবে চলতে পারে না।”

এদিকে, অনেক অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করলেও পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাইসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের নিবন্ধন কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।

এ বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণের পর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জানান, নিবন্ধনের জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সম্প্রতি আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, যেসব প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য যোগ্য, তাদের আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে তারা দ্রুত নিবন্ধন পাবে।

সরকারের এ অবস্থানের ফলে দেশের অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধন কার্যক্রমে গতি আসার পাশাপাশি অনিবন্ধিত প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগ জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে সংবাদ প্রকাশে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর আছমত আলী খান কলেজের এডহক কমিটির নতুন সভাপতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী জসিম উদ্দিন

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার, ঢাকাসহ সারা দেশে ধাপে ধাপে নেয়া হবে ব্যবস্থা

আপডেট সময়: ০৭:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬