১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে উপজেলা তাঁতীদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা

সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা তাঁতীদল। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে শ্যামনগর উপজেলা নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্স প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন, শ্যামনগর উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাহেব আলী বলেন, সাতক্ষীরা জেলাসহ শ্যামনগরের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিহত করতে উপজেলা তাঁতীদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর আছমত আলী খান কলেজের এডহক কমিটির নতুন সভাপতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী জসিম উদ্দিন

শ্যামনগরে উপজেলা তাঁতীদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা

আপডেট সময়: ০৭:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬