১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, অসহায়দের সাহস জোগাচ্ছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন অবস্থান নিয়ে আক্রান্ত পরিবার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। নানা প্রতিকূলতা, ভয়ভীতি ও উদ্বেগের পরিবেশের মধ্যেও ভুক্তভোগীদের পাশে তাঁর সরব উপস্থিতি নগরবাসীর মধ্যে সাহস, ভরসা ও নতুন আশার সঞ্চার করছে।

নগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে তিনি শুধু প্রতিবাদ জানানোতেই সীমাবদ্ধ থাকেননি; বরং এসব সমস্যার বিষয়টি সরকার প্রধানের দৃষ্টিতেও তুলে ধরেছেন। তাঁর মতে, নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে ২০০২ সালের আদলে যৌথবাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার বিষয়টিও তিনি সামনে এনেছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন।

নজরুল ইসলাম মঞ্জুর এই অবস্থান এমন এক সময়ে বিশেষ গুরুত্ব বহন করছে, যখন সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন নগরবাসী। আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের কথা শোনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে তিনি নাগরিক নিরাপত্তার প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছেন।

খুলনার সাধারণ মানুষের প্রত্যাশা, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অপরাধী যে-ই হোক, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব কিংবা ভয়ের কাছে নতি স্বীকার না করে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। পাশাপাশি আক্রান্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় নিরাপত্তা ও ন্যায়বিচার পাবে।

নগরবাসীর কাছে নিরাপদ খুলনা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এ দাবি বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দৃঢ়তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর আছমত আলী খান কলেজের এডহক কমিটির নতুন সভাপতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী জসিম উদ্দিন

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, অসহায়দের সাহস জোগাচ্ছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আপডেট সময়: ০৬:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬