১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান: পরিদর্শনে জেলা প্রশাসক

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৭:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে পটুয়াখালীতে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আকস্মিকভাবে উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মসজিদের পুকুরের পশ্চিম পাশে অবস্থিত একটি পরিত্যক্ত জলাশয়ে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেন এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেডিকেল অফিসার ডা. মো. একরামুল নাহিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর রায়, দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা শাখা ও কনজারভেন্সি পরিদর্শকসহ পরিচ্ছন্নতা শাখার সব সুপারভাইজার।

জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম ডেঙ্গু প্রতিরোধে কোথাও যেন পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

Tag:
জনপ্রিয়

মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সমবায়ীদের অংশগ্রহণ

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান: পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময়: ০৭:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬