০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার শিববাড়ী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের দেয়াল চিত্রে কালি, ঘটনাস্থল পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

খুলনার শিববাড়ী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়াল চিত্রে কালো কালি মাখিয়ে বিকৃত করার ঘটনায় নগর জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি শিববাড়ী মোড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত দেয়াল চিত্রটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং দেয়াল চিত্রটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়াল চিত্রে কালো কালি মাখিয়ে বিকৃত করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। বিশ্বকবির প্রতিকৃতিতে এমন অবমাননাকর কর্মকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি পরিদর্শনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দেয়াল চিত্রটি পুনরায় আঁকার উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সচেতন নাগরিকরা মনে করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ব বরেণ্য সাহিত্যিকের প্রতিকৃতিতে এমন ঘটনা শুধু সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অসম্মান নয়, বরং নগরের সৌন্দর্য ও সম্প্রীতির পরিবেশের জন্যও উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag:
জনপ্রিয়

মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সমবায়ীদের অংশগ্রহণ

খুলনার শিববাড়ী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের দেয়াল চিত্রে কালি, ঘটনাস্থল পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

আপডেট সময়: ০৮:১১:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬