০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: ডিমের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বারোপ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৪:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

‘বিশ্ব ডিম দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমের পুষ্টিগুণ, পুষ্টি চাহিদা পূরণে এর ভূমিকা এবং ডিম উৎপাদন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় পটুয়াখালী হাউজিং স্টেটের প্রধান ফটক থেকে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভেন্দু সরকার। সভা সঞ্চালনা করেন পটুয়াখালীর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ শাহ্ মো. ফয়সাল তালুকদার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান।

সভায় ডিমের প্রয়োজনীয়তা, পুষ্টিগুণ ও উৎপাদনবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পটুয়াখালী সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. শেখ আরিফুর রহমান।

আলোচনায় ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag:
জনপ্রিয়

“ডাকঘর ও ডাকবাক্স: অতীতের ঐতিহ্য, বর্তমানের অবহেলা” -সহকারী অধ্যাপক মীর ফরিদ এর সম্পাদকীয়

বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: ডিমের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বারোপ

আপডেট সময়: ০৪:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬