০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে মাদক মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী এলাকায় এএসআই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে  পুলিশ  অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসেন হাওলাদার টেংরাখালী  এলাকার মো. নুরু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, পটুয়াখালী থানার জিআর মামলা নং-৫৩৯/২০১৫-এ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারনির ৭(ক) ধারায় হোসেন হাওলাদারকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে সে  পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি মনিরুজ্জামান জানান।

Tag:
জনপ্রিয়

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় দুমকিতে আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ডের শুভ উদ্বোধন করলেন আলতাফ হোসেন চৌধুরী এমপি

পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার

আপডেট সময়: ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬