পটুয়াখালীতে মাদক মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী এলাকায় এএসআই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসেন হাওলাদার টেংরাখালী এলাকার মো. নুরু হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, পটুয়াখালী থানার জিআর মামলা নং-৫৩৯/২০১৫-এ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারনির ৭(ক) ধারায় হোসেন হাওলাদারকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি মনিরুজ্জামান জানান।