ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরেপেক্ষভাবে ভোট গ্রহনের লক্ষ্যে পটুয়াখালীর ৪টি আসনে ৫১৩টি ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৮ জন ৩৭জন ম্যাজিস্ট্রেট , ৫১৩ জন প্রিজাইডিং, ১০২৬ জন সহকারি প্রিজাইডিং, ২০৫২ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় প্রতি উপজেলায় ২ প্লাটুন করে ৮ উপজেলায় ২০ প্লাটুন সেনা সদস্য, ১৫৬১ জন পুলিশ, ৬৫ জন র্যাব সদস্য, ২০ প্লাটুন ব্যাটালিয়ন ও ৬,৬৬৯ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।
সিসি ক্যামরা স্থাপিত ৫১৩টি ভোট কেন্দ্রের মধ্যে পটুয়াখালী-১ আসনে ১৬৩ টি, পটুয়াখালী-২ আসনে ১১১টি, পটুয়াখালী-৩ আসনে ১২৪ টি এবং পটুয়াখালী-৪ আসনে ১১১ টি।
ঝুঁকিপুর্ন ২০৪ টি কেন্দ্রের মধ্যে পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে ১৬৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৫ টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ। এর মধ্যে পটুয়াখালী-১ আসন এলাকার সদর উপজেলায় ৩৬টি, মির্জাগঞ্জ উপজেলায় ২৩টি ও দুমকি উপজেলায় ৬টি ঝুঁকিপুর্ণ।
পটুয়াখালী-২( বাউফল) আসনে মোট ভোট কেন্দ্র ১১৫ টি। এর মধ্যে ৩০ টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ।
পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনে মোট ভোট কেন্দ্র ১২৪ টি। এর মধ্যে ৮০ টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ। এ আসনের গলাচিপা উপজেলায় ঝুঁকিপুর্ণ ৬১টি ও দশমিনা উপজেলায় ১৯টি ঝুঁকিপুর্ণ।
পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী- মহিপুর) আসনে মোট ১১১টি কেন্দ্রের মধ্যে ২৯ টি ভোট কেন্দ্র ঝুঁকিপুর্ণ। এ -৪ আসনে ঝুঁকিপুর্ণ ২৯ টির মধ্যে কলাপাড়া উপজেলায় ১৫ টি, রাঙ্গাবালী উপজেলায় ৯ টি এবং মহিপুর থানায় ৫ টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ।
পটুয়াখালীর ৪ টি আসনে ৫ টি পৌরসভা ও ৮ টি উপজেলা এবং ১ টি থানায় ৭৭ টি ইউনিয়নে মোট ভোটার ১৫ লক্ষ ৯ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ৭ লক্ষ ৬১ হাজার ৯৮৬ জন এবং মহিলা ৭ লক্ষ ৪৭ হাজার ৫৮৫ জন।
উল্লেখিত ভোটারের মধ্যেঃ পটুয়াখালী-১ আসনে ২৫ টি ইউনিয়নে মোট ভোটার ৫ লক্ষ ৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ২ লক্ষ ৫৪ হাজার ৩৩৫ এবং মহিলা ২ লক্ষ ৫১ হাজার ৪৯২ জন।
পটুয়াখালী-২ আসনে ১৫ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৬০ হাজার ৫০১ জন এবং মহিলা ১ লক্ষ ৫৪ হাজার ৭৭৯ জন।
পটুয়াখালী-৩ আসনে ১৯ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ৭৫ হাজার ৮৭১ জনের মধ্যে পুরুষ ১ লক্ষ ৮৯ হাজার ২০ জন এবং মহিলা ১ লক্ষ ৮৬ হাজার ৮৪৮ জন।
পটুয়াখালী-৪ আসনে ১৮ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ১২ হাজার ৬০১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৮ হাজার ১৩০ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫৪ হাজার ৪৬৬ জন।
এ ছাড়া উক্ত ৪ টি আসনে পোস্টাল ভোটার রয়েছে ১১ হাজার ৭০৫টি। এর মধ্যে পুরুষ ৯,৩৭২ এবং নারী ২১৩৩ জন। হিজরা ভোটার রয়েছে ১৮ টি।
উল্লেখ্য,পটুয়াখালীর ৪ টি আসনে মোট প্রতিদ্বন্দী প্রার্থী ২০ জন। এর মধ্যে পটুয়াখালী-১ আসনে ৬ জন, পটুয়াখালী-২ আসনে ৫ জন, পটুয়াখালী-৩ আসনে ৫ জন এবং পটুয়াখালী- ৪ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় মাঠে রয়েছেন।
এদিকে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদেরসহ সকল ভোটার সাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
জালাল আহমেদ: 










