১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

পটুয়াখালীর বাউফলে সেনাবাহিনীর একটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী কে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে নগদ অর্থ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধসংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি দল বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পঞ্চায়েত বাড়ি এলাকার একটি বাড়ি থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— পঞ্চায়েত গ্রামের মো. রিপন খাঁ (৩৫) ও তার স্ত্রী মোছা. মিনারা বেগম (৩৩)।

এ সময় তাদের হেফাজত থেকে নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার সরঞ্জামাদি ১০ প্যাকেট এবং গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত আলামত ও আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের পর আটককৃত দুইজন এবং উদ্ধারকৃত সব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

আপডেট সময়: ০২:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬