০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ইলিশের জালে ১৬ কেজির বিশাল আকৃতির পাঙ্গাশ; বিক্রি হলো ১৮ হাজার টাকায়

  • ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ৪০১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার কলাপাড়ার কুয়াকাটায় আলী হায়দার নামে এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। ওই জেলে বেলা ১১ টার দিকে কুয়াকাটা মেয়র মার্কেটের তামান্না ফিস আড়তে মাছটি নিয়ে আসেন। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে এক হাজার একশত পঁচিশ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় ফরাজী ফিসের মালিক শাহাবুদ্দিন মাছটি কিনে নেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনা করেছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

Tag:

বঙ্গোপসাগরে ইলিশের জালে ১৬ কেজির বিশাল আকৃতির পাঙ্গাশ; বিক্রি হলো ১৮ হাজার টাকায়

আপডেট সময়: ০১:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩