০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ৮ হাজার ১০০ টাকা উদ্ধার

পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১০০ টাকাসহ মোঃ জহিরুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিদ্দিকবাজার থেকে দিঘীরপাড়গামী ইটের সলিং রাস্তার মহাশ্রাদ্ধী গ্রাম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বাউফল থানা পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অভিযোগে মোঃ জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোঃ জহিরুল ইসলাম বাউফল উপজেলার আদাবাড়িয়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে কাজ করছে বাউফল থানা পুলিশ।

Tag:
জনপ্রিয়

খুলনায় একদিনে একাধিক স্থানে অতর্কিত গুলিবর্ষণ, আতঙ্কিত নগরবাসী, দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেলো এক ব্যক্তির

বাউফলে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ৮ হাজার ১০০ টাকা উদ্ধার

আপডেট সময়: ০৯:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬