০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যালি-আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তব্য দেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসাইন এবং পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবুল বাশার।

এ সময় রেড ক্রিসেন্ট, স্কাউট, সিপিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানো জরুরি। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তাঁরা।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া পরিচালনা করেন। এ সময় অগ্নিকাণ্ডের জরুরি পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার তৎপরতা এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag:
জনপ্রিয়

সেনসোডাইন টুথপেষ্ট এর জনপ্রিয়তা ও সাফল্য নিয়ে পটুয়াখালীতে হেলিয়ন বাংলাদেশ লিঃ এর সভা অনুষ্ঠিত

র‍্যালি-আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময়: ০২:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬