০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রয়াত সহকর্মীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৯:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

দীর্ঘ কর্মজীবনের অবসানে বিদায় সংবর্ধনা এবং প্রয়াত সহকর্মীর স্মরণে শোকসভার আয়োজন করেছে পটুয়াখালী পৌরসভা কর্মচারী ইউনিয়ন। এ সময় অবসরপ্রাপ্ত কর্মচারী ও মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালী পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন, মেডিকেল অফিসার ডা. এস এম একরামুল নাহিদ এবং মরহুম পৌর সার্ভেয়ার নাসির হাওলাদারের বন্ধু এপিপি অ্যাডভোকেট শওকত হোসেন মৃধা।

এ ছাড়া বক্তব্য দেন সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিন মজুমদার, পৌর কর্মচারী ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়শা আখতার শিলা, প্রধান সহকারী জাকিরুল হাসান, হিসাবরক্ষক কামরুজ্জামান বুলবুল, বিদায়ী কর্মচারী মীর শাহ আলম এবং শহর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিনসহ অন্যরা।

বক্তারা তাঁদের বক্তব্যে পৌরসভার কার্যক্রমে কর্মচারীদের দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার কথা তুলে ধরেন। তাঁরা অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং প্রয়াত সহকর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি প্রয়াত সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

দশমিনায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত, অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী

পটুয়াখালী পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রয়াত সহকর্মীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬