০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৮ জেলের কারাদণ্ড

পটুয়াখালীর বাউফলে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে জাহিদুল ইসলামকে এক মাস এবং অপর সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আটক জেলেদের হাজির করা হলে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।

এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া ও মঠবাড়িয়া এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—আরিফ ফকির (২২), রমিজ প্যাদা (২৪), ইসমাইল খন্দকার (২৫), ফিরোজ হাওলাদার (৫০), কবির খন্দকার (৪০), ইলিয়াস ফকির (২৬), সোলায়মান সিকদার ও জাহিদুল ইসলাম।

সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে তেঁতুলিয়া নদীতে এ ধরনের অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag:
জনপ্রিয়

সাংবাদিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বিনোদনের জন্য ৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী

বাউফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৮ জেলের কারাদণ্ড

আপডেট সময়: ০৯:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬