০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নবনির্বাচিত স্কুল পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত: শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নতুন ব্যাগ বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২২ নম্বর পূর্ব আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের বিদ্যালয়টির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি গোলাম সরোয়ার মল্লিকের সভাপতিত্বে এবং সোহেল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান রাঢ়ী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন বারেক বিডিআর, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান মল্লিক, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মাহাবুব আলম বিএসসি, মধ্য আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মাস্টার, ২২ নম্বর পূর্ব আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, সহকারী শিক্ষিকা হাওয়া বেগম এবং স্থানীয় ইউপি সদস্য সবুর হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন মামুন মাল, দিলীপ চন্দ্র মিস্ত্রী, বাদল জোমাদ্দার, মজনু মল্লিক ও মনির সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সভাপতির বক্তব্যে গোলাম সরোয়ার মল্লিক বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান সার্বিকভাবে বৃদ্ধি করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।” তিনি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে গোলাম সরোয়ার মল্লিকের ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নতুন ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৯:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬