০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২০২৫: পটুয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র

পটুয়াখালী জেলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪ ও ২০২৫-এর আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু ইউসুফ, বিপিএম।

এ সময় পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ (জিপিএ-৫.০০) অর্জনকারী পটুয়াখালী জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার মোট ১৩ জন পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

শিক্ষার আলো ছড়ানোর বিশেষ স্বীকৃতি—পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবসে সাতজন গুণী শিক্ষক পেলেন সম্মাননা

বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২০২৫: পটুয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র

আপডেট সময়: ১১:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬