শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন পটুয়াখালী-১ আসনের সাংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
এসময় তিনি ডেঙ্গু ওয়ার্ড সহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডর চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং সরাসরি রোগীদের সাথে কথা বলেন। রোগীরা এমপি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের সমস্যাগুলি তুলে ধরেন।
পরিদর্শন এর সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিম এবং হাসপাতালের তত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ও নার্সগণ।
পরিদর্শন এর পূর্বে তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন হাসপাতাল কতৃপক্ষ।
জালাল আহমেদ: 











