১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় দুমকিতে আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ডের শুভ উদ্বোধন করলেন আলতাফ হোসেন চৌধুরী এমপি

পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীদের উন্নত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এক পৃথক “আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড” উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ওয়ার্ডের শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাসপাতালের সার্বিক চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও রোগীদের খোঁজখবর নেন।

​নতুন এই আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু হওয়ার ফলে সাধারণ রোগীদের থেকে পৃথক রেখে ডেঙ্গু আক্রান্তদের বিশেষ নজরদারিতে দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৯:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬