দারিদ্র বিমোচনে গ্রামীণ সমাজে বসবাসকারী দরিদ্র নারী-পুরুষের আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার জন্য সমবায় ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, আয়বৃদ্ধি, সমবায় সমিতি আইন-বিধিমালা সম্পর্কে ধারনা ও সচেতনতা সৃষ্টিতে পটুয়াখালীতে সমবায়ীদের নিয়ে এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ডিবুয়াপুর জাগরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পটুয়াখালীর হলরুমে সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, আয়বৃদ্ধি, সমবায় সমিতি আইন-বিধিমালা সম্পর্কে ধারণা ও সচেতনতা সৃষ্টিতে এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ।
পটুয়াখালী সদর উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও ডিবুয়াপুর কৃষি ও কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি বশির আহম্মদ হাওলাদারের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন জেলা সমবায় কার্যালয়ের জেলা পরিদর্শক মো. ফিরোজ আলম, সহকারি পরিদর্শক সুশান্ত কুমার দাস, সদর উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, মির্জাগঞ্জ উপজেলা সমবায় অফিসার কামরুল আহসান মিয়া ও কালব এর সাবেক ট্রেজারার গৌতম দেবনাথ।
সমবায়ীদের পক্ষে আলোচনা করেন কালিকাপুর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জলিল।
প্রশিক্ষণে সদর উপজেলা সমবায় কার্যালয়ের অধীন ১৩টি সমবায়ী সংগঠনের সমবায়ী প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
জালাল আহমেদ: 











