০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; দুই বেকারিকে ১১ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাধীন সুবিদখালী এলাকার বিভিন্ন বেকারিতে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ (১৭ সেপ্টেম্বর) অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং মোড়কজাত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ‘দীনা বেকারি’ ও ‘বিন্তী বেকারী’ নামক প্রতিষ্ঠান দুটিকে মোট ১১,০০০ (এগারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।”

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ১১:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬