১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নিয়েই ইউএনও এবং ওসির সঙ্গে সাক্ষাৎ করলেন দশমিনা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান প্যাদা

পটুয়াখালীর দশমিনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মো. শাহজাহান প্যাদা। নতুন দায়িত্ব গ্রহণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।

সম্প্রতি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। সরকারি নির্দেশনা ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে শাহজাহান প্যাদাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, এর আগে দশমিনা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। নতুন অফিস আদেশ জারির পর তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ইউএনও মাহমুদ হাসান মৃধার সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান প্যাদা। এ সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রম, নাগরিক সেবা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে তিনি দশমিনা থানায় গিয়ে ওসি আতিকুল ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের নিয়মিত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা রয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা বলেন, “দশমিনা সদর ইউনিয়নের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। দায়িত্ব পাওয়ার পর থেকে নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা করব। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ১০:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬