০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে সবজির বাগান নষ্ট করাকে কেন্দ্র করে হা/মলার ঘটনায় আ/হ/ত এক যুবক; হাসপাতালে ভর্তি

  • সঞ্জিব দাস:
  • আপডেট সময়: ০৭:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সবজির বাগান নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সোহাগ নামে এক যুবক আহত হয়েছেন। আহত সোহাগ (৩০)কে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, তিল্লা গ্রামের মো. ফারুক প্যাদার পুকুরপাড়ে থাকা সবজি বাগান নষ্ট করার অভিযোগ ওঠে পার্শ্ববর্তী বজলুর মাতুব্বর ও তার লোকজনের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এতে সোহাগ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, “আমার চিকিৎসাধীনে সোহাগ নামের এক আহত রোগী ভর্তি হয়েছে। তিনি তৃতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে।”

প্রতিপক্ষ বজলু মাতুব্বর গংদের কাছে জানতে চাইলে মুঠোফোনে বলেন, “কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষই আহত হয়েছি।” ইউপি সদস্য বাদল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।

ইউপি চেয়ারম্যান কামাল পাশা বলেন, “দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব।” রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag:
জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুধু নির্দেশনা নয়, নিজেই হাত লাগালেন ইউএনও

রাঙ্গাবালীতে সবজির বাগান নষ্ট করাকে কেন্দ্র করে হা/মলার ঘটনায় আ/হ/ত এক যুবক; হাসপাতালে ভর্তি

আপডেট সময়: ০৭:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬