০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১১ নং চরকাজল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “কেয়ার অ্যালার্ট ফেজ-২” প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন জাগোনারীর কেয়ার অ্যালার্ট প্রকল্পের ব্যবস্থাপক আল-মামুন।

‎তিনি বলেন, “দুর্যোগের ঝুঁকি বাস্তবে রূপ নেওয়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় কর্তৃপক্ষকে কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত ও সক্ষম করে তোলাই ‘কেয়ার অ্যালার্ট’ প্রকল্পের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপকে গুরুত্ব দেওয়া হবে।”

‎জানা যায়, প্রকল্পটি গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আগাম সতর্কতা এবং ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা হবে।

‎চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

‎সভা শেষে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা প্রকল্পটির সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে একটি করে লেবু গাছের চারা বিতরণ করা হয়।

Tag:

আপডেট সময়: ০১:২৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬