পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় গত ১৭ আগষ্ট মসজিদে সেজদারত অবস্থায় মৃত ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ’র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা ১১ টায় ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল্লাহর গ্রামের বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুরে তার স্ত্রী আয়শা আক্তার এর হতে ৫০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আটা, ১০ কেজি আলু, ৩ কেজি পিয়াজ, ৩ লিটার সয়াবিন ও শিশু খাদ্য তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) দীপংকর চক্রবর্তী, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. সাইফুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার, প্রোগ্রাম অর্গানাইজার (ওয়াশ) মো. মিঠুন হাসান ও মেহেরিন আফরোজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, আড়াই বছরের একটি ছেলে ও ৯ মাস বয়সী একটি কন্যা সন্তান রেখে গেছেন। হাফেজ আতাউল্লাহ দুমকি উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে এবং প্রায় দেড় বছর যাবৎ পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নম্র আচরণ ও ধার্মিকতার কারণে এলাকায় তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: 











