১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির অভিষেক ও বরণ অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ রিয়াজ হোসেন এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ রিয়াজ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও আলপথ গ্রুপের চেয়ারম্যান তৌকির আহমেদ সাবাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বাবলু, দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাহাদাত হোসেন।

বক্তব্য রাখেন আজিজ আহমেদ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ এবাদুল হক, মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বশির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ইউছুফ আলী, বশির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও শিক্ষার্থীদের মধ্যে থেকে আফিয়াত জাহান রিমি।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি মোঃ রিয়াজ হোসেন বিদ্যালয় এসে সর্বপ্রথম প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২টি ফলজ গাছের চারা রোপণ করেন।

Tag:

মির্জাগঞ্জে বাংলাদেশ সেবামাশ্রমের উদ্যোগে ও যুবসংঘের পরিচালনায় ৩২তম শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব শুরু

দুমকিতে সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির অভিষেক ও বরণ অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬