পটুয়াখালীর গলাচিপা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও বৃহত্তম বড় বাইশদিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি সদস্য চালিতবুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ড নিবাসী হরে কৃষ্ণ দাস (৭৫) মঙ্গলবার (২৫ আগষ্ট) দিবাগত রাত ৭ ঘটিকায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
তার মৃত্যুতে গলাচিপা উপজেলা ও পৌর আওয়ামী লীগ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক সাইমুর রহমান এলিট, সাবেক কাউন্সিলর আশিক সাহা, উপজেলা বিএনপি নেতা পংকজ দেবনাথ, কালিবাড়ি কমিটির সাবেক সভাপতি দিলীপ বণিক, সমাজসেবক রবিন সরকার, গলাচিপা পূজা উদযাপন পরিষ নেতা পরেশ দাস ও বিএনপি নেতা জাকির মাতব্বর গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর অসামান্য অবদান এবং সমাজসেবায় তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। তাঁর মৃত্যুতে একজন গুণী অভিভাবককে হারালেন তারা। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন সবাই।
পরে আজ বুধবার (২৬ আগষ্ট) দুপুর ১২ টায় নিজ জন্মস্থান চালিতাবুনিয়া ইউনিয়নে তার দেহের সৎকার সম্পন্ন করা হয়।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











