০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর পানপট্টিতে একই রাতে দুই বাড়িতে চুরি, নগদ টাকা ও মালামাল লুট

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের সতীরাম গ্রামে একই রাতে পাশাপাশি দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পানপট্টি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সতীরাম গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে নজু মোল্লা ও ভুট্টু কর্মকারের বাড়িতে চোরের দল প্রবেশ করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান।

শুক্রবার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাতের বেলায় এলাকায় অপরিচিত লোকজনের চলাচল বেড়েছে। এ কারণে তারা নিয়মিত পুলিশি টহল জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গলাচিপা থানায় অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag:

আপডেট সময়: ০৪:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬