০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এলপিজি গ্যাসের বাজারে অভিযান; দুই ডিলারকে জরিমানা করলো প্রশাসন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দর ও কপালভেড়া বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুই ডিলারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে যমুনা গ্যাস এবং ফ্রেশ গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট ডিলাররা এলপিজি সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের কোনো ধরনের রশিদ সংরক্ষণ করছিলেন না। এছাড়া ক্রেতাদের সহজে দেখার জন্য কোনো দৃশ্যমান স্থানে সরকারি বা নির্ধারিত মূল্য তালিকাও প্রদর্শন করেননি। ব্যবসায়িক নিয়মের এই ব্যত্যয় ও অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান শেষে তিনি বলেন, “সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং এলপিজি গ্যাসের বাজারে অহেতুক অস্থিরতা রোধে আমাদের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিংয়ের এই কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।”

Tag:

আপডেট সময়: ১০:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬