০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশিষ্ট শিক্ষাবিদ পটুয়াখালী সরকারী মহিলা কলেজসহ ৬টি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক স্যার আর নেই

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৬:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী পটুয়াখালী সরকারী মহিলা কলেজ, একেএম কলেজ, কালাইয়া কলেজ, কেশবপুর কলেজ, পাতারহাট কলেজ ও কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ এবং পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব আব্দুর রশিদ মল্লিক স্যার সোমবার ভোর ৬. ৪২ মিঃ এর সময় কলেজ রোডস্থ নিজ বাসায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন, নাতি-নাতনি রেখে গেছেন। 

বাদ আছর পটুয়াখালী কলেরপুকুর পাড় জামে মসজিদে জানাজা শেষে তাকে পটুয়াখালী পৌরসভার মুসলিম গোড়স্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস আব্বাসী।

মঙ্গলবার বাদ আছর কলের পুকুর পাড় জামে মসজিদ, সরকারী কলেজ মসজিদ, বিএডিসি মসজিদ, জেলা পরিষদ মসজিদ ও আল হেরা মসজিদে মরহুম আব্দুর রশীদ মল্লিক স্যারের জন্য দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। এ মসজিদ সমূহে দোয়া মিলাদে সকলকে উপস্থিত থেকে তাঁর জন্য দোয়া করার জন্য অনুরোধ করেছেন মরহুমের বড় জামাতা পটুয়াখালী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জাফর আহমেদ।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

বিশিষ্ট শিক্ষাবিদ পটুয়াখালী সরকারী মহিলা কলেজসহ ৬টি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক স্যার আর নেই

আপডেট সময়: ০৬:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬