০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু 

পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট)  দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড এলাকার কমলাপুর স্কুল সংলগ্ন রাস্তার ওপরে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন জানায়, আগের দিন রোববার সকালের দিকে রাস্তা দিয়ে জনৈক একজনের ভ্যাকু মেশিন নেয়ার সময় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়। এরপর স্থানীয়রা খবর দিলে পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের লোকজন ঘটনাস্থলে এসে লাইনের আওতায় থাকা কয়েকজন গ্রাহকের কাছে ছেঁড়া তার মেরামতের জন্য টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে ব্যর্থ হলে বিপদজনক অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকলেও ছেঁড়া তার মেরামত না করেই ফিরে যায় তারা। দুপুরে গরুর ঘাস কাটতে গেলে মাটিতে পড়ে থাকা ওই ছেঁড়া তারে জড়িয়ে মর্মান্তি মৃত্যু হয় গ্রামের ইসাহাক রাড়ির ছেলে কৃষক ইউসুফ রাড়ির।  

ঘটনার পর ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে। লোকজন পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে রেখেছে। উপস্থিত লোকজন পল্লীবিদ্যুতের কর্মচারীদের উদ্দেশ্য করে নানা ধরনের বিব্রতকর মন্তব্য করেছেন।   

এদিকে ঘটনার বিষয়ে জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পল্লীবিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমকম সহ জরুরী অভিযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউই রিসিভ করেনি।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “ঘটনা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রনে ফোর্স পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”

Tag:

মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু 

আপডেট সময়: ১০:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬