১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একজন নি/হ/ত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে ও তার বড় ভাই হরলাল দেবনাথ জানান , বাড়ির রান্নাঘরের বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন মতিলাল দেবনাথ (৪৫)। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মতিলাল দেবনাথ মাঝগ্রাম এলাকার রাসমোহন দেবনাথের ছোট ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag:

আপডেট সময়: ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬