০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর বদলী হলো ঝালকাঠির পৌর তহশীলদার

সম্প্রতি ঝালকাঠির একটি সংবাদ ছড়িয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঝালকাঠি পৌর ভুমি অফিসে ছুটির দিনে রাতে অফিস করছেন সেখানকার তহসিলদার আবুল বাসার। এমনই একটা ভিডিও ছড়িয়েছে অনলাইন গনমাধ্যমেও। এই সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি পৌর ভুমি অফিসের তহসিলদার আবুল বাসারসহ দু’জনকে বদলী করে দেয়।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে ৩১.১০.৪২০০.০১২..০৪.০০২.২৩..৫৭৮ নম্বর স্মারকে জারি করা তাদের বদলী আদেশপত্রে চলতি মাসের ৪ তারিখ স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

আদেশে বলা হযেছে, “ঝালকাঠি জেলার রাজস্ব প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ঝালকাঠি পৌর অফিসে দায়িত্বরত ভূমি সহকারী কর্মকর্তা তহসিলদার মো. আবুল বাসারকে নবগ্রাম ইউনিয়ন ভুমি অফিসে বদলী করা হযেছে” ঐ আদেশে একই অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসাম্মৎ শামসুন নাহারকে পোনাবালিয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে।”

এদেরকে ৬ আগস্ট থেকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, বরিশাল বিভাগীয় কমিশনার, ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড সহ সংশ্লিষ্ট দফতর প্রধানদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি দেয়া হয়েছে।

Tag:

আপডেট সময়: ১০:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬