০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের ৩ জনের ম/রদে/হ উদ্ধার, হ/ত্যাকা/ন্ড বলে ধারনা করছে পুলিশ

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাগেরহাটের কচুয়ায় নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৃহবধূ মনিরা বেগম (৫২), তার ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)। রাশিদা বেগম কয়েকদিন আগে বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রাম থেকে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন৷

এলাকাবাসী জানান, বাইরে তীব্র দুর্গন্ধ ছড়ালে ঘরের ভেতর গলিত মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, “মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

Tag:

আপডেট সময়: ০৯:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬