০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৬:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটর বাইক চালক কুয়াকাটায় ভ্রমনে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক দুরপাল্লার পরিবহন গ্রীন লাইন (আর-১৫)  আটক করা হয়েছে কিন্তু ড্রাইভার-হেলপার পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  কুয়াকাটায় ভ্রমনে আসা শরিয়তপুর জেলার শিবচর উপজেলার ভাষামারা গ্রামের বাসিন্দা শহীদ হাওলাদারের ছেলে  যুবক মোঃ জাহিদ হাওলাদার শুক্রবার (৩১ জুলাই) ভোর ৫ টায় কুয়াকাটা থেকে মোটর বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পটুয়াখালী ব্রীজের উত্তর পাশে শিয়ালী বাজার সংলগ্ন মহাসড়কে পৌছলে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আসা গ্রীন লাইন এর মুখোমুখী সংঘর্ষে মোটর বাইকসহ পরিবহনের নিচে পড়ে চাপায় ঘটনাস্থলেই জাহিদের মর্মান্তিক মৃত্যু ঘটে।

পরিবহনটি মহাসড়ক পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান।

খবর পেয়ে স্বজনরা পটুয়াখালীতে এসেছে। লাশ হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।

Tag:
জনপ্রিয়

গলাচিপার রামনাবাদ নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শুরু; গোলাম মাওলা রনির পোস্টে এলাকায় চাঞ্চল্য ও উচ্ছ্বাস

পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু

আপডেট সময়: ০৬:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬