০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘ/র্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহ/ত

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুরে বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত চারজন। ঘটনাটি বৃহস্পতিবার ৩০ জুলাই রাত সাড়ে ৯টার দিকে হয়েছে।

নিহতরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার বেল্লাল সরদারের ছেলে ২৪ বছর বয়সী মেহেদী সরদার। এবং অপরজন হলো ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মৃত হোসেন মাষ্টারের ছেলে পঞ্চাশোর্ধ এবিএম আব্দুর রহিম। তিনি চরমোনাই কোরআন শিক্ষা বোর্ডের ইংরেজী শিক্ষক।

দুর্ঘটনাটি কাছ থেকে যারা দেখেছেন তারা গনমাধ্যমকে জানিয়েছেন, ‘ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা “বরিশাল এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে বাসটি রাজাপুর সমবায় এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি থ্রী-হুইলারের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের দুই যাত্রী আব্দুর রহিম এবং মেহেদী হাসান নিহত হয়।

দুর্ঘটনার পর “বরিশাল এক্সপ্রেস” নামের যাত্রীবাহী বাসটির চালক ঘটনাস্থল থেকে দ্রুত গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে।

সকল তথ্য প্রত্যক্ষদর্শী, দমকল কর্মী এবং রাজাপুর থানা পুলিশ গনমাধ্যমকে নিশ্চিত করেছে।

Tag:
জনপ্রিয়

গলাচিপার রামনাবাদ নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শুরু; গোলাম মাওলা রনির পোস্টে এলাকায় চাঞ্চল্য ও উচ্ছ্বাস

ঝালকাঠির রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘ/র্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহ/ত

আপডেট সময়: ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬