০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন

বাউফলের সাবেক এমপি মরহুম রুহুল আমিন ইঞ্জিনিয়ার এর ছোট ভাই ডাঃ নাসির উদ্দিন এর জানাজা গতকাল এশার নামাজ বাদে কায়না গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।

নামাজ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের ভাগ্নে ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, সাবেক এমপি রুহুল আমিন ইঞ্জিনিয়ার এর জ্যেষ্ঠ পুত্র, ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন মো: মেহেদী হাসান শোভন, আলহাজ্ব কারী মো: আফসার হোসেন, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।

বক্তারা বলেন, ডাঃ নাসির উদ্দিন একজন সৎ, ধার্মিক ও মানবিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর পরোপকারী মনোভাব ও মানুষের প্রতি আন্তরিক ভালবাসার জন্য তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেছিলেন।

জানাজায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Tag:

আপডেট সময়: ০৭:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬