০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

পটুয়াখালীতে উল্টো রথের মাধ্যমে শেষ হয়েছে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

শুক্রবার বিকেলে পটুয়াখালী পৌর শহরের জুবিলী সড়কে ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হরিনাম সংকীর্তন ও আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ দেবের রথ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ রথের শোভাযাত্রায় অংশগ্রহন করেন। পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ৯টি রথে জগন্নাথ দেবকে নগর পরিভ্রমণে বের করা হয়।

ইসকন পটুয়াখালী শাখার নিত্য সেবা বিভাগের দায়িত্বরত শ্রী আলাদ গোবিন্দ দাস বলেন, “শাস্ত্র মতে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব এই তিথিতে আপন আলোয় থেকে রথে চড়ে নগর পরিভ্রমণ করে মাসির বাড়ি বেড়াতে যান। নয় দিন পরে তিনি আপন আলোয় ফিরে আসেন তখন হয় উল্টোরথ। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মালম্বলম্বী এ উৎসবটি পালন করেন।”

উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, গীতা পাঠের আসর ও আলোচনা সভারসহ নয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসকন ও বিভিন্ন মন্দির কমিটি।

Tag:

আপডেট সময়: ০৫:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬