০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৪:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি গাজী মঈন উদ্দিন টারজন এর জানায় মানুষের ঢল নামে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুম্মা বড় জামে মসজিদের সামনে জানাজা নামাজের ইমামতি করেন বড় জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওঃ আবু সাঈদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু ইউছুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, চেম্বারের সভাপতি পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান ও মরহুমের ভাগ্নে সাবেক ইউপি চেয়ারম্যান নিপু তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ শত শত মুসুল্লী।

জানাজায় দোয়া চেয়েছেন মরহুম মঈন উদ্দিন টারজন এর বড় ভাই মরহুম গাজী নেছার উদ্দিন বুলবুল স্যারের ছেলে গাজী তৌফিক উদ্দিন।  

উল্লেখ্য, গাজী  মঈন উদ্দিন টারজন শুক্রবার ভোর ৫ টায় স্ট্রোক -এ আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সহ বহু আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও অনুসারী রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag:

পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল

আপডেট সময়: ০৪:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬