১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৮:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এবারের এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১জুলাই) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী এর আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী। 

বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ ড. মোঃ জাহিদুর রহমান মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) অপু সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নার্সারী মালিকদের পক্ষে বন্ধু নার্সারীর স্বত্ত্বাধিকারী মোঃ মতিউর রহমান। 

অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম ও সদর বন কর্মকর্তা অমিতাভ বসুসহ জেলা প্রশাসন ও উপকূলীয় বনবিভাগ পটুয়াখালী এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, নার্সারীর মালিকগণ উপস্থিত ছিলেন। 

এ বছর সপ্তাহবাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় ১৩টি স্টলে ফলদ ৪,৪২৬টি, বনজ ২৬৯৯টি, ঔষধি ১৯৯৬টি এবং অন্যান্য প্রজাতির ৩৯৮৪টি মোট ১৩১০৫টি বৃক্ষ বিক্রি করা হয়েছে যার মোট মূল্য ২৬ লক্ষ ৬ হাজার টাকা।

শেষে মেসার্স রাফসান নার্সারী স্বরুপকাঠি , পিরোজপুর প্রথম, মেসার্স মা-মনি নার্সারী ২য় এবং মেসার্স কহিনুর নার্সারী বরিশাল ৩য় স্থান অর্জন করায় তাদেরকে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।

Tag:

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬