০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়ে পর্যটক কিশোর নিখোঁজ

পেয়ারার রাজ্য ঝালকাঠির ভিমরুলী ভানমান হাটে ঘুড়তে এসে সানি নামের ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে ঝালকাঠি জেলা সদরের পাশের উপজেলা রাজাপু্র থেকে বন্ধুদের সাথে ভিমরুলী পেযারা বাগানে ঘুরতে আসে। দুপুরের দিকে গোসল করার সময় দলবদ্ধ হয়ে আমগাছে উঠে একে একে বন্ধুদের সাথে খালে ঝাঁপ দিলে সানি পানির নিচে তলিয়ে যায়। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হোসেনের ছেলে।

ঘটনাস্থলের আশপাশে যারা ছিলেন তারা জানিয়েছেন ‘সকাল ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একদল বন্ধুমহল ভ্রমণের উদ্দেশ্যে ট্রলার যোগে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে সোয়া ২টার দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে বন্ধুদের সাথে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছে উঠে খালে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে সানিকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ষ্টেশনে ডুবুরী না থাকায় উদ্ধার অভিযানে বিলম্ব হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

ঝালকাঠিতে পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়ে পর্যটক কিশোর নিখোঁজ

ঝালকাঠিতে পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়ে পর্যটক কিশোর নিখোঁজ

আপডেট সময়: ০৬:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬