০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, আ/হ/ত-৪

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থাকা নারিকেল গাছে ধাক্কা দিলে চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজাপুর উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন একতা ক্লিনিকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিরোজপুর থেকে বরিশালগামী ফাতেমা ক্লাসিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে একতা ক্লিনিকের প্রধান ফটকের পাশের একটি নারিকেল গাছে সজোরে ধাক্কা দেয়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী ও কর্মচারী আহত হন।

আহতরা হলেন বাসের হেল্পার মো. সাইম (১৮), পিতা শহিদুল ফরাজী, সুপারভাইজার মো. নিজাম (৩০), পিতা মৃত হাকিম শেখ, উভয়ের বাড়ি পিরোজপুর জেলার বাঁশবাড়িয়া এলাকায়। এছাড়া হাওয়া বেগম (৫০), স্বামী মানিক শেখ এবং মলিনা রানী (৬০), স্বামী মৃত অমূল্য ঘোষ আহত হন। মলিনা রানীর বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উত্তর নিলতী এলাকায়।

দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপায় পেশাদার মাদক ব্যবসায়ী আসামি আনিস খান গ্রেপ্তার

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, আ/হ/ত-৪

আপডেট সময়: ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬