১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রতারণার দায়ে মোঃ বাবলু হাসান (২৮) নামের এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত বাবলু হাসান উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভূমি অফিসে অবৈধভাবে যাতায়াত ও দালালি করে আসছিলেন। অফিসে সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানাভাবে হয়রানি করাই ছিল তার কাজ। এ বিষয়ে ভুক্তভোগীরা একাধিকবার অভিযোগ জানালে প্রশাসন থেকে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনরায় একই কাজ করার সময় হাতেনাতে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী। তিনি জানান, “দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি কাজে বাধা ও প্রতারণার দায়ে অভিযুক্তকে এই সাজা প্রদান করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী আরও বলেন, “উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত ও সেবাবান্ধব রাখা আমাদের অগ্রাধিকার। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং প্রতারণা রোধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

সম্প্রতি বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণ; অভিযুক্ত আনোয়ার বয়াতী র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১

আপডেট সময়: ০৫:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬