১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত

পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষা বরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১১জুলাই, ২৬) সন্ধ্যায় শহরের পাশা ট্রেনিং সেন্টার মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক সংগীত শিল্পী রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি কবি ফরিদ উদ্দীন, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের অধ্যক্ষ কথা সাহিত্যিক মাসুদ আলম বাবুল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অশোক দাস, কবি-কথা সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, ন্যাপ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী দিলিপ, জাসাস এর জেলা আহবায়ক বিশিষ্ট শিল্পী ইশতিয়াক আহমেদ রাহাত ও জাসাস এর জেলা সদস্য সচিব কবি-সাংবাদিক কাইয়ুম উদ্দীন জুয়েল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বাংলাদেশ টেলিভিশন এর তালিকা ভুক্ত শিল্পী শামসুন্নাহার পারভীন।

আমিনুল ইসলাম সিরাজের সন্ঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ইহিতা এরিন, কবি কাইয়ুম জুয়েল, কবি আনোয়ার হোসেন বাদল ও কবি ফরিদ উদ্দীন।

সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী রুমা রানী দে, ইশতিয়াক আহমেদ রাহাত, জুলকার নাইন পলাশ, বাদল রহমান, মানিক পাল, অনন্ত প্রলয় বাদল ও রূপক দাস প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক কর্ম পরিকল্পনা বিষয়ে আগত অতিথি এবং শিল্পীদের কাছ থেকে লিখিত মতামত গ্রহণ করা হয়েছে এবং নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

সম্প্রতি বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণ; অভিযুক্ত আনোয়ার বয়াতী র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার

পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৫:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬