১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চালকের অসাবধানতায় বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে “দশমিনা এক্সপ্রেস”

পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক সড়কের বিলবিলাস এলাকায় দশমিনা এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী বাস চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে।

আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিলবিলাস পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পশ্চিম পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা শিশুসহ অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ২০-২৫ জন যাত্রী নিয়ে দশমিনা ট্রাভেলসের বাসটি দশমিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি বাউফলের বিলবিলাস পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পশ্চিম পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।

বাহাদুর নামে এক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, “সকাল ৮টার দিকে আমি গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম। দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পূর্ব দিক থেকে বাসটি আসতে দেখি। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাসটি রাস্তার পাশে পড়ে যায়। আমার চিৎকার ও চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।” বাহাদুর নিজে বেশ কয়েকজন যাত্রীকে বাস থেকে অক্ষত ও আহত অবস্থায় বের করে আনেন বলে জানান।

বাসের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “চালক অত্যন্ত অসাবধানতা ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ফেলে দেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে। এবারের মতো আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।”

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বাউফল-বগা সড়কের এই অংশে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। কিন্তু বারবার দুর্ঘটনা ঘটলেও চালক বা বাস মালিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চালকদের এই বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষকে জীবনের ঝুঁকিতে পড়তে হচ্ছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

চালকের অসাবধানতায় বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে “দশমিনা এক্সপ্রেস”

চালকের অসাবধানতায় বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে “দশমিনা এক্সপ্রেস”

আপডেট সময়: ০৬:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬