পটুয়াখালী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী সমাজসেবক বিশিষ্ট সাংবাদিক মরহুম জাকির মাহমুদ সেলিম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৯ জুলাই) বাদ আছর কলাতলা বাজার সংলগ্ন সাবেক জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী জাতীয় পার্টির একাংশের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার এর নির্দেশনায় তার রাজনৈতিক কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মো. তানভীরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মিলাদে উপস্থিত ছিলেন জেলা জাপার সহ-সভাপতি মিরাজুল হক মিন্টু, সহ-সভাপতি আঃ ছালাম মোল্লা, যুগ্ম সম্পাদক নাসির মোল্লা, কামিরুল হাসান, সাংগঠনিক সম্পাদক অলিউল ইসলাম বশির, যুগ্ন সাংগঠনিক সম্পাদক জামাল বিশ্বাস, দুমকি শাখার সভাপতি এইচ.এম মাসুদ আল মামুন, বাউফল শাখার মহসিন হাওলাদার, দুমকি শাখার সহ সভাপতি ইদ্রিস মোল্লা, যুগ্ম সম্পাদক অ্যাড. রফিক জোমাদ্দার ও পৌর শাখার নেতা খন্দকার মামুন সহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
উল্লেখ্য, জাকির মাহমুদ সেলিম ৩ জুলাই শুক্রবার দুপুর ১.১৫ মিঃ এর সময় ঢাকাস্থ শ্যামলী আগারগাঁও বক্ষ ব্যাধী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী রেখে গেছেন।
জালাল আহমেদ: 












