০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীতে ৬ দিন ধরে মাঝারী থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৮২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলের অনেক সড়কে পানি জমেছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বীজতলা নিয়ে কৃষকরা ,বর্ষাকালীন সবজি চাষীরা, বিশেষ করে স্কুল কলেজের পরীক্ষার্থী ও ছাত্র ছাত্রীরা। এদিকে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা।

উপকূলীয় এলাকা দিয়ে আজও ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত

আপডেট সময়: ০৩:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬