০১:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বাজেট নিয়ে বিএনপির মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট সম্পর্কিত বিষয়ে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বিগত ৫৫ বছরের মধ্যে একটি অন্যতম সর্বোচ্চ বাজেট। এই বাজেটের মাধ্যমে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন সাধিত হবে।” এই বাজেট জনগণের কল্যাণ ও দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি উন্নয়ন কার্যক্রমে সকল নাগরিকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

​উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​জাফর ইমাম সিকদার, সাবেক ভিপি, বরিশাল বিএম কলেজ, ​আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি, ​মিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি, উপজেলা বিএনপি, ​আসাদুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, ফিরোজ আলম গোলদার, সদস্য, উপজেলা বিএনপি ও ​শাহীন চৌধুরী পাশা, সভাপতি, মাধবখালী ইউনিয়ন বিএনপি।

​সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভা শেষে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

​এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করার এবং নিয়মিত তার পরিচর্যা করার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

মির্জাগঞ্জে বাজেট নিয়ে বিএনপির মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬