১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৪:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেট বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন সমূহের নেতাবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বৃহষ্পতিবার (২ জুলাই) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আল আমিন সুজনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক স্বরাস্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। 

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি অ্যাভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,  বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডাঃ মো. সাইফুল আজম রঞ্জু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম কিবরিয়া মৃধা, জেলা মহিলা দলের সাবেক সভাপতি একেএম কলেজের সহকারী অধ্যাপক রাস্ট্রবিজ্ঞান বিভাগ এর প্রধান লায়লা ইয়াসমিন তালুকদার,  সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান ও লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেন, “২০২৬-২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেট সর্বোউচ্চ বাজেট। এ বাজেট দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। এ বাজেট দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করবে। এতে দেশের উন্নয়ন যেমন হবে, তেমনি মানুষের কল্যাণ  হবে।”

তাই বিএনপি সরকারের জাতীয় বাজেট  বাস্তবায়নে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে আন্তরিকভাবে সহযোগীতা করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় যারা ভোট দিয়েছেন, যারা দেননি এবং যারা বিরোধীতা করেছেন আমি এখন সবার এমপি। বিএনপি সরকার দেশের ২০ কোটি মানুষকেই দেখভাল করছে এবং করবে।” এ সময় বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সভায় জাতীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ ও জেলা শিল্পকলা একাডেমীর অফিসারসহ একাডেমীর সৃটাফগণ।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

দুমকিতে নদীতে মিলছেনা ইলিশ, হতাশ স্থানীয় জেলেরা

জাতীয় বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৪:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬